ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হতাশার মধ্য দিয়ে ঈদ পালন করছে মানুষ : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, মন্দা অর্থনীতির কারনে হতাশার মধ্য দিয়ে দেশের বেশিরভাগ মানুষ ঈদ উদযাপন করছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 


সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সরকারসহ স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  জিএম কাদের বলেন, দলীয় প্রতীক নিয়ে উপজেলা নির্বাচন করবে জাতীয় পার্টি। নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিতসহ অংশগ্রহণমূলক করার দাবি জানান। ভোটারদের আস্থা এখনো নির্বাচন কমিশনের উপর আসেনি বলেও দাবি  করেন জিএম কাদের। 


তিনি বলেন, উপজেলা নির্বাচনেও ভোটার উপস্থিতি স্বাভাবিক হবে না এটি হলো বাস্তবতা। তবে সরকারের দায়িত্ব হলো অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়া।

ads
ads
ads

Our Facebook Page

↑